সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তুরস্কের ক্ষোভ
সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলার পেছনে তুরস্কের সেনা মোতায়েনের পরিকল্পনাকে কারণ হিসেবে দেখানোর দাবি প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। একই সঙ্গে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক।
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় যে অভিযোগগুলো সামনে এনেছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব অভিযোগ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের বেআইনি বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা।’
তুরস্কের দাবি, ইসরাইলের এমন বক্তব্যের পেছনে রয়েছে নেতানিয়াহুর আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী ও অস্থিতিশীলতামূলক নীতি’ অব্যাহত রাখার চেষ্টা। দেশটিতে নির্বাচন সামনে রেখে এসব পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।
তুরস্ক বলেছে, তারা মধ্যপ্রাচ্যে ‘টেকসই শান্তি প্রতিষ্ঠার’ পক্ষে। তবে এ জন্য নেতানিয়াহুকে আগ্রাসী নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।
আঙ্কারার যোগাযোগ অধিদপ্তর আরও জানিয়েছে, সিরিয়ার সরকারের সঙ্গে বৈধ ও দায়িত্বশীল ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক। একই সঙ্গে সিরিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা ‘কখনোই অনুমতি দেবে না’।
হামলার পর তুরস্ক ও ইসরাইলের মধ্যে সিরিয়াকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। আঙ্কারা সিরিয়ায় নিজেদের সামরিক ও কূটনৈতিক ভূমিকার পক্ষে অবস্থান নিলেও ইসরাইল সেখানে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে সিরিয়ার ইদলিব প্রদেশে আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইল। এ ঘটনায় সিরিয়ার পাশাপাশি জর্ডান, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো তীব্র নিন্দা জানায়।
সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলের হামলা ‘কঠোরভাবে নিন্দনীয়’। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী বৈধ উপায়ে নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে সিরিয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফের যুদ্ধ শুরু হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতার হোটেলে আগুন: প্রাণ গেল আমিনবাজারের আহমদ বাবুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কিশোরগঞ্জে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত, সন্তানসহ আহত ৩
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগস্টের ১৮ দিনেই দেশে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৪ কার্গো এলএনজি কিনবে সরকার, নীতিগত অনুমোদন
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই: ডা. জাহেদ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক ৭
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাল ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে: চিফ হুইপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস-সংকটে নরসিংদীর শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












