ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করল ইরান!
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সম্প্রতি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি ‘বিতর্কিত’ ছবি শেয়ার করেছেন। সে ছবিতে হরমুজ প্রণালিকে বৃত্তাকার করে চিহ্নিত করে তার নিচে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ লেখা ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের পোস্টটি রিপোস্ট করে হোয়াইট হাউস।
এর জবাবে এক্স-এ ইরান ইন হায়দ্রাবাদ-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র পোস্ট করা হয়। সেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে লেখা ছিল, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড’।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদিও ট্রাম্পের পোস্টের কড়া জবাব দিয়েছেন। এক্স-এ তিনি লিখেছেন, ‘হরমুজ প্রণালি নিয়ে তার এই ভ্রান্তি খুব শিগগিরই হয় নিজে থেকেই দূর হবে, নয়তো এই ভ্রান্ত মানুষটির বিভ্রান্তি আমরাই দূর করে দেব।’
ইরানের বাইরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে সর্বোচ্চসংখ্যক ইরানি বংশোদ্ভূত মানুষের বসবাস। ইউসিএলএ-এর সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজ পরিচালিত ইরানিয়ান ডায়াস্পোরা ড্যাশবোর্ড অনুসারে, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে আনুমানিক ১ লাখ ৪১ হাজার ইরানি-আমেরিকান বসবাস করেন।
১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ইরানি বংশোদ্ভূত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সে সময় লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকাটি প্রবাসী ইরানিদের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়। স্থানীয়ভাবে এটি ‘তেহরানজেলেস’ নামে পরিচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)