বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি ৮৮ লাখ টাকার টোল আদায় -যানজটে দুর্ভোগ
টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৮৮ লাখ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এতে যানবাহন পারাপার হয়েছে ৩০ হাজার ৮৬৪টি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার (১১ জুন) রাত ১২টা থেকে বুধবার (১২ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজার ৮৩৪টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা।
এদিকে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে কখনো যানজট, গাড়ির দীর্ঘ লাইন ও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রীরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।