বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
গতকাল ইয়াওমুল আহাদ (রাববার) বিশ^ যক্ষ্মা দিবসের আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত ৪০টি আইসিইউ বেড প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি দ্রুত এই সেবা চালুর নির্দেশ দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, সাধারণ মানুষ যাতে কম খরচে ও সুলভ মূল্যে আইসিইউ সেবা পেতে পারে, সে জন্য এই ইউনিটটি যত দ্রুত সম্ভব চালু করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হল, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন করা ও প্রতিটি নাগরিকের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে গরিব মানুষ যাতে সহজে কম খরচে উন্নত চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গাকে ব্যবহার উপযোগী করে সেখানে এই আইসিইউ ব্লক তৈরি করা হয়েছে।
এটি চালু হলে বক্ষব্যাধি ও শ^াসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা কমবে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসা সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)