ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে দিলো সন্ত্রাসী ইসরায়েল, ‘প্রতারণা’ বলছে হামাস
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গাজাভিত্তিক মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ৬ ইসরায়েলি বন্দিকে ছেড়ে দিলেও ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে প্রতারক তেলআবিব।
এটিকে হামাস ও সন্ত্রাসী ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি প্রক্রিয়ায় আরেকটি সম্ভাব্য ‘বড় সংকট’ বলে দেখছেন বিশ্লেষকরা। খবর বিবিসি ও আল জাজিরা।
সংবাদমাধ্যম জানায়, ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের সপ্তম বন্দি বিনিময়ের অংশ হিসেবে শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। এর মধ্যে চারজন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখ-ে হামাসের আক্রমণের সময় অপহৃত হয়।
বন্দি বিনিময়ের অংশ হিসেবে এদিনই ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল সন্ত্রাসী ইসরায়েলের।
তবে বিস্ময়করভাবে এ প্রক্রিয়া আটকে দিয়ে ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু বলেছে, হামাস পরবর্তী জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ‘বিলম্বিত’ হবে।
বন্দি বিনিময়ের সময় হামাস আনুষ্ঠানিকতা দেখানোয় নাখোশ নেতানিয়াহু বলেছে, হামাসের ‘অপমানজনক অনুষ্ঠান’ আয়োজন বন্ধ করে জিম্মিদের মুক্তি দিতে হবে।
সন্ত্রাসী ইসরায়েলের এই সিদ্ধান্ত গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। দখলদার ইসরায়েলের প্রধানসন্ত্রাসীর এই পদক্ষেপকে ‘প্রতারণামূলক বিলম্ব’ এবং ‘যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে হামাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)