সিরিয়ায় শুরু হচ্ছে জাতীয় সংলাপ
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী আজ ২৫ ফেব্রুয়ারি জাতীয় সংলাপ শুরু করতে যাচ্ছে। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) সম্মেলন আয়োজন কমিটির দুই কর্মকর্তা বলেছেন, গত ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর দেশটির জন্য নতুন রাজনৈতিক গতিপথ নির্ধারণে এই সংলাপের আয়োজন করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কমিটির পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়েছে, গত এক সপ্তাহে সিরিয়াজুড়ে চার হাজারের বেশি মানুষের সঙ্গে আলোচনা করেছেন প্রস্তুতি কমিটির সাত সদস্য। নতুন সংবিধান ঘোষণা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে ওই পদক্ষেপ নেওয়া হয়।
ক্ষমতা গ্রহণের পর থেকেই নৃতাত্ত্বিক বৈচিত্র্যসম্পন্ন ও বহু ধর্মভিত্তিক দেশ সিরিয়াতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অবকাঠামো প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছে নতুন শাসকগোষ্ঠী। এর মাধ্যমে দেশটির ওপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আশা করছে তারা। এজন্যই তাদের এই সম্মেলনের ওপর কড়া নজর থাকবে পশ্চিমা দেশগুলোর।
কমিটির সদস্য হাসান দুঘেইম বলেছেন, সংলাপের জন্য দু’দিন সময় নির্ধারণ করা হলেও, প্রয়োজনে এর সময় বর্ধিত করা হতে পারে। এছাড়া, কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী মাসে নতুন সরকার গঠিত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)