গাজায় ফের হামলার প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল, পশ্চিম তীরেও পাঠিয়েছে ট্যাংক
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরায়েল যেকোনো মুহূর্তে ফের হামলা শুরু করতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু। সে বলেছে, ‘চুক্তি বা অন্য যেকোনো উপায়ে’ যুদ্ধের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জন করবে তারা।
গত রোববার (২৩ ফেব্রুয়ারি) ইহুদীবাদী সেনাবাহিনীর কর্মকর্তাদের এক অনুষ্ঠানে সে বলেছে, আমরা যেকোনো মুহূর্তে তীব্র লড়াইয়ে ফিরতে প্রস্তুত। গাজায় আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনী ধ্বংস করেছি। কিন্তু কোনো ভুল করবেন না-আমরা যুদ্ধের লক্ষ্য পুরোপুরি অর্জন করবো, সেটি হোক আলোচনার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে।
পশ্চিম তীরেও ইসরায়েলি ট্যাংক:
দুই দশকের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে দখলদার ইসরায়েল। ইহুদীবাদী সেনাদের সেখানে ‘দীর্ঘমেয়াদি অবস্থানের’ জন্য প্রস্তুতি নিতে বলেছে নেতানিয়াহু সরকার।
এই উত্তেজনার মধ্যে গত কয়েক ঘণ্টায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে একাধিক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। হামলার লক্ষ্যবস্তু হয়েছে হেবরন শহর, তুলকারেমের পূর্বে নূর শামস শরণার্থী শিবির, রামাল্লাহ শহরের বেইতুনিয়া এলাকা, উত্তরে রামাল্লাহর কোবার ও সিলওয়াদ শহর, জেনিনের পশ্চিমে সিলাত আল-হারিথিয়া ও জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহর।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক ও ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার প্রকাশিত প্রামাণ্যচিত্রতে দেখা গেছে, জেনিনের পশ্চিমে বুরকিন শহরে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী একটি গুরুত্বপূর্ণ সড়ক চৌরাস্তা ধ্বংস করেছে।
পূর্ণমাত্রায় যুদ্ধের শঙ্কা:
ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘুতি বলেছেন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের এই বৃদ্ধির ফলে ‘পরিস্থিতি সম্পূর্ণ যুদ্ধের দিকে চলে যেতে পারে’।
তার মতে, পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন এবং ২০০২ সালের পর থেকে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বজায় রাখা ‘প্রকৃতপক্ষে পশ্চিম তীর ফের দখল ও সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা’, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অস্তিত্বকে প্রায় অপ্রাসঙ্গিক করে দিচ্ছে।
বারঘুতি বলেন, শনিবার ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি না দিয়ে প্রতারক ইসরায়েল ‘যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে’। সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।