ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদে সমর্থন উত্তর কোরিয়ার
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। এ প্রস্তাবকে সমর্থন করেছে উত্তর কোরিয়া।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া গত রোববার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন করেছে যে প্রস্তাবে ফিলিস্তিনকে পর্যবেক্ষকের মর্যাদায় ‘অধিকার ও সুযোগ-সুবিধা’ দিয়েছে এবং জাতিসংঘের ১৯৪তম সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের বিড পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার প্রস্তাবটিকে সমর্থন করেছে এবং এটিকে সময়োপযোগী বলে মনে করেছে।’
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রস্তাবটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় আকাঙ্খাকে প্রতিফলিত করে।
বিবৃতিতে ‘দুই-রাষ্ট্র সমাধান নীতি’ -এর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘এক ইহুদি রাষ্ট্র নীতি’ -এর নিন্দা করা হয়েছে। একই সাথে ১৮ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রাসঙ্গিক খসড়া প্রস্তাবে ওয়াশিংটনের ভেটোর সমালোচনা করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলদার ইসরাইলের অবৈধ দখলদারিত্বের অবসান এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে উত্তর কোরিয়া ফিলিস্তিনি জনগণের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
এদিকে আরব ও ফিলিস্তিনের আনীত এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪৩টি, আর বিপক্ষে ভোট দিয়েছে ৯টি রাষ্ট্র। যাতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল ছাড়াও আছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, পালাউ, পাপুয়া নিউগিনি ও চেক প্রজাতন্ত্র। এছাড়া ২৫টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে।
জাতিসংঘের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার ভাষ্য, ‘এটা নিরাপত্তা পরিষদে আবারো ভোটের জন্য যে চেষ্টা তাদের, সেটাকে সমর্থন করবে। ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












