গাজায় ইহুদীবাদী ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাকে সমর্থন করেছে যেসব দেশ
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) অবরুদ্ধ গাজা উপত্যকায় পরগাছা ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলাকে কয়েকটি দেশ সমর্থন করেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিশর ঘোষণা করেছে যে- তারা গণহত্যা কনভেনশনের অধীনে দখলদার ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে।
আরো তিনটি দেশ ইতোমধ্যে এ মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। দেশ তিনটি হলো- কলম্বিয়া, লিবিয়া ও নিকারাগুয়া।
এদিকে তুরস্কও বলেছে যে- তারাও এ মামলার সমর্থন দেয়ার পরিকল্পনা করছে।
দখলদার ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত ৮ জানুয়ারি আইসিজেতে অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা। ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক আদালত দখলদার ইসরাইলকে গাজায় গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেয়ার নির্দেশ জারি করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, তেল আবিব আইসিজের জারি করা নির্দেশ পালন করছে না।
এদিকে দখলদার ইসরাইল ও হামাস কয়েক দফা আলোচনায় বসার পরও এখনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি।
উল্লেখ্য, হামাস গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় ১২০০ দখলদার ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনো হামাসের কাছে ১২৮ জন বন্দী হিসেবে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর দখলদার ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আল-জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)