ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প
, ২৫ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইন আবারও কেঁপে উঠলো শক্তিশালী ভূমিকম্পে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক কম্পনের পর নতুন এই ভূমিকম্প দেশটিতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
গতকাল জুমুয়াবার (১৭ অক্টোবর) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় সকাল নাগাদ ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিলো সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভা সংলগ্ন এলাকায়, এবং এটি প্রায় ৬৯ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে উৎপন্ন হয়। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিলো যে আশপাশের জেলাগুলোতেও তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।
প্রাদেশিক উদ্ধারকর্মী রালফ ক্যাডালেনা স্থানীয় গণমাধ্যমকে জানায়, “আমরা হঠাৎ খুব জোরে একটি ঝাঁকুনি অনুভব করেছি, কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হয়নি।”
এদিকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন শুরু করেছে এবং প্রয়োজন হলে দ্রুত ত্রাণ তৎপরতা শুরু করা হবে। স্থানীয় প্রশাসন নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)