পাকিস্তান-আফগানিস্তান: সামরিক সক্ষমতায় এগিয়ে কে?
আল ইহসান ডেস্ক:
সরাসরি যুদ্ধকে কেন্দ্র করে এবার আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতা। দুই পক্ষের সমরশক্তি নিয়ে চলছে চুল-চেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছে, ইসলামাবাদের সাথে সর্বাত্মক যুদ্ধ বাধলে কতক্ষণ টিকতে পারবে কাবুল?
পরিসংখ্যান বলছে- সেনা, বিমান কিংবা নৌ-শক্তিতে তালেবানের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে তালেবান যোদ্ধাদের গেরিলা সক্ষমতার কারণে বেশ ভুগতে হতে পারে পাক বাহিনীকে।
মূলত, একসময়ের মিত্র দেশ হলেও পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক এখন উত্তেজনাকর। স্বাধীনতার পর থেকেই ভারতের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়েছে পাকিস্তান। আফগানিস্তানের ক্ষেত্রে বাস্তবতা ছিলো ভিন্ন। তাই এখন দুই দেশের সামরিক শক্তির ফারাকটাও বেশ বড়।
গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২তম সামরিক শক্তিশালী দেশ পাকিস্তান। বিপরীতে ১১৮ নম্বরে, তালিকার একদম নিচের দিকে অবস্থান আফগানিস্তানের। পাকিস্তানের মোট সেনাসদস্য ১৭ লাখ, যার মধ্যে সক্রিয় সাড়ে ৬ লাখ। অন্যদিকে, আফগানিস্তানে রয়েছে দেড় লাখের মতো তালেবান যোদ্ধা। যাদের প্যারামিলিটারি হিসেবে গণ্য করা হয়।
তালেবানদের কাছে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অনেক সামরিক যান থাকলেও, তা পাক সেনাবাহিনীর ভা-ারের তুলনায় একেবারেই সামান্য। ইসলামাবাদের কাছে শুধু ট্যাংকই রয়েছে দুই হাজারের বেশি। আর সামরিক যানের সংখ্যা ১৭ হাজারের বেশি। তবে কৌশলগত লড়াইয়ে বেশ পারদর্শী তালেবান।
আকাশপথের সক্ষমতায় পাকিস্তানের ধারে কাছেও নেই আফগানিস্তান। ইসলামাবাদের যুদ্ধবিমানের সংখ্যা যেখানে তিন শতাধিক, সেখানে কাবুলের ফাইটার জেটের সংখ্যা শূন্য। ৬টি হেলিকপ্টার থাকলেও তার মাত্র একটি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও, যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া বেশ কয়েকটি আকাশযান রয়েছে তালেবানের কাছে। অন্যদিকে, পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে ৩৭৩টি হেলিকপ্টার। যার মধ্যে অর্ধশতাধিক কমব্যাট ক্যাপাবিলিটি সম্পন্ন।
পাকিস্তানের একটি সুসজ্জিত নৌবাহিনী থাকলেও সেই সুযোগই নেই আফগানদের। এর মূল কারণ- আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ। এক্ষেত্রে, পাকিস্তান নৌবাহিনীতে সব মিলিয়ে সামরিক জাহাজ ১২১টি।
শুধু সমরশক্তিতেই নয়, প্রতিরক্ষা বাজেটেও কাবুলের চেয়ে ঢের এগিয়ে ইসলামাবাদ। গড়ে প্রতি বছর যেখানে প্রায় সাড়ে ৭ বিলিয়ন ডলার সামরিক ব্যয় করে পাকিস্তান, সেখানে তালেবান সরকারের খরচ মাত্র ২৯ কোটি ডলার।
উল্লেখ্য, বছরের পর বছর চীন-তুরস্কের সহায়তায় সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে পাকিস্তান। কিন্তু, দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্দশা ও নিষেধাজ্ঞার বেড়াজালে প্রতিরক্ষা খাতে তেমন একটা সবল হতে পারেনি আফগানিস্তান।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।