ফিলিপাইনের পর এবার ভিয়েতনামে আছড়ে পড়লো ঘূর্ণিঝড়
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনের পর এবার ভিয়েতনামে আছড়ে পড়েছে গ্রীষ্মম-লীয় ঘূর্ণিঝড় ট্রামি। স্থানীয় সময় গত রোববার (২৭ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ঝড়টি। সেখানে ভারী বৃষ্টির দেখা দিয়েছে বন্যা। এদিকে,ট্রামির আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়েই চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
জাতীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে, ‘হা তিন থেকে বিন দিন প্রদেশ পর্যন্ত শহরাঞ্চলে বন্যার ঝুঁকি বেশি’ বলেও জানায় সংস্থাটি।
ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে মধ্য ভিয়েতনামের চারটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর মধ্যে দানাং শহরের আন্তর্জাতিক বিমানবন্দর স্থানীয় সময় রবিবার সকাল ৬টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
গত মাসে, টাইফুন ইয়াগির আঘাতে উত্তর ভিয়েতনামে বন্যায় ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
..................
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।