যুবলীগ কর্মীকে রিকশায় তুলে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীতে এক যুবলীগ কর্মীকে রিকশায় তুলে নিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত কর্মীর নাম মীম (২৫)। গত শনিবার রাত ১০টা ১৯ মিনিটে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ছয় মিনিট পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মীম রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল মোমিন।
বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম বলেন, মীম যুবলীগ করতেন। তার লাশ রামেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় মামলা হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, নিহত যুবকের মা পুলিশকে জানান এ হত্যাকা-ের সঙ্গে মীমের বন্ধুরাই জড়িত। তবে কে বা কারা হত্যায় জড়িত তা নিশ্চিত নয় পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।