দেশে প্রায় আড়াই লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে
বাংলাদেশে প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে ভুগছে। এরমধ্যে আড়াই লাখ শিশু ক্রনিক কিডনি রোগে ভুগছে। অন্যদিকে দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের রোগীদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশ শিশু কিডনির সমস্যা নিয়ে আসে।
শিশুর কিডনি বিকল রোগে পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রশিক্ষণে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সম্মেলনে বক্তারা বলেন, জনসচেতনতার অভাব এবং যথাযথ নজরদারিত্ব না থাকায় কিডনি রোগীর সংখ্যার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে কিডনিজনিত সমস্যায় প্রায় দুই কোটি রোগী থাকতে পারে, যাদের মধ্যে ৫০ লাখ শিশু।
তারা বলেন, জন্মগত সমস্যা, ডায়রিয়ার পরে অ্যাকিউট কিডনী ফেইলিওর এবং নেফ্রাইটিসের প্রদাহ শিশুদের কিডনি রোগের প্রধান কারণ। ডায়রিয়ার কারণে শিশুর কিডনি বিকল হওয়ার শঙ্কা প্রাপ্তবয়স্কের তুলনায় ২৯ শতাংশ বেশি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।