প্রাইভেট কারে চড়েছে এত বড় ষাঁড়!
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যে। সেখানকার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে পোস্ট করা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)।
স্থানীয় সময় গত বুধবার সকালে নেব্রাস্কার নরফেক শহরের মহাসড়ক ২৭৫-এ প্রাইভেট কারে করে বিশেষ ব্যবস্থায় ষাঁড় পরিবহনের এমন দৃশ্য দেখা যায়। আর ষাঁড়টিও গতানুগতিক ষাঁড়ের মতো নয়। বিশাল আকারের শিঙের জন্য এই ষাঁড় বিশ্বব্যাপী পরিচিত। এই প্রজাতির ষাঁড়ের নাম ওয়াটসুই।
সেখানে দেখা যায়, প্রাইভেট কারটি মহাসড়ক ধরে যাচ্ছে। চালকের পাশের যাত্রী অংশে পেছন পর্যন্ত হালকা সাদা ছোপ ছোপ কালো রঙের একটি বড় ষাঁড় দাঁড়িয়ে আছে। ষাঁড়টির শিং এতটাই বিশাল যে তা প্রস্থে প্রাইভেট কারের এপাশ-ওপাশ ছড়িয়ে আছে।
নরফেক পুলিশ বিভাগের ক্যাপ্টেন চাদ রেইমান বলেছে, তারা স্থানীয় মানুষের কাছ থেকে গত বুধবার সকাল ১০টায় ফোনকলে বিষয়টি প্রথম জানতে পারেন। পুলিশ প্রথমে ভেবেছিল, এটি হয়তো বাছুর হবে। পরে ট্রাফিক পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে যা দেখেছে, তাতে তাদের চোখ ছানাবড়া।
এতে দেখা যায়, ষাঁড়টি বহন করতে মালিক প্রাইভেট কারের ডান পাশের যাত্রী অংশ (চালকের আসন বাম পাশে) ছাদ সামনে থেকে পেছন পর্যন্ত কেটে ফেলেছে। এরপর আসন খুলে ষাঁড়টিকে সেখানে দাঁড় করায়। আর ষাঁড়টি যাতে সড়কে কাত হয়ে পড়ে না যায়, সে জন্য একটি লোহার বেষ্টনী দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












