প্রস্তাবিত নীতিমালা প্রত্যাহারের দাবি
মোটরসাইকেল চলাচল প্রস্তাবিত নীতিমালা-২০২৩ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বরিশালের মোটরবাইক চালকরা। ৩০ কি.মি. কম গতিতে বাইক চলাচল, মহাসড়কে আরোহী নিয়েও মোটরসাইকেল চালানো যাবে না- এমন বিধানের তীব্র সমালোচনা করেছেন তারা।
পাশাপাশি পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবি জানান বাইকাররা।
গতকাল জুমুয়াবার বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে দাবি আদায়ে মানববন্ধনের আয়োজন করে বরিশাল বাইকিং কমিউনিটি।
এ সময় বাইকাররা অভিযোগ করেন, শহরে মোটরসাইকেল ৩০ কিলোমিটারের বেশি গতিতে চালানো যাবে না। মহাসড়কে ১২৬ সিসির নিচে ক্ষমতার মোটরসাইকেল চলাচল করতে পারবে না। মহাসড়কে আরোহী পরিবহন করা যাবে না। ঈদের আগে-পরে ১০ দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। এই নীতিমালা গ্রহণযোগ্য নয়। এই নীতিমালা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
তারা বলেন, সড়কে সাইকেল বা রিকশার গতি ঘণ্টায় ২০-২৫ কিলোমিটার। মোটরসাইকেলের মতো একটি বাহনের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার কখনোই গ্রহণযোগ্য নয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।