রোহিঙ্গা ক্যাম্পে আবার গোলাগুলি, নিহত ১
, ১১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আরও এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রথমে পিটিয়ে ও পরে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।
গতকাল জুমুয়াবার উখিয়ার ক্যাম্প-১৯ এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমদ।
নিহতের পরিবারের বরাত দিয়ে এএসপি ফারুক আহমদ জানান, মুখে কালো কাপড় বাধা ১০-১৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা জুমুয়াবার দুপুর দেড়টার দিকে ক্যাম্প-১৯ এলাকার রোহিঙ্গা রফিককে তার নিজ ব্লক থেকে তুলে নিয়ে যায়। প্রথমে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
এএসপি ফারুক আরও জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।
নিহত যুবকের পরিবারের ধারণা, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা তাকে তুলে নিয়ে হত্যা করেছে। তবে, এ হত্যাকা-ের কারণ বলতে পারেননি তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)