প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন, আদেশের অপেক্ষায় বাদী
-আমাকে ভয় দেখানো হচ্ছে -মামলার আবেদনকারী
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পত্রিকাটির বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মামলায় ওই পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক ডিজাইনারকে আসামি করা হয়েছে।
মামলার আবেদনের পর প্রথম আলোর পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার আবেদনকারী নজরুল ইসলাম। তিনি বলেন, মামলার আবেদনের পর থেকে আমাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। গোয়েন্দাদের মতো আমার বাসার আশপাশে গিয়ে আমার বিষয়ে ও পরিবারের ব্যাপারে খোঁজ নিচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নজরুল ইসলাম। এসব বিষয়ে তিনি ভীত নন বলে জানিয়েছেন নজরুল ইসলাম। দেশের শান্তির জন্যই প্রথম আলোর বিরুদ্ধে এই মামলার আবেদন করেছেন বলে দাবি করেছেন তিনি।
৫ আগস্টের পর দেশে যখন একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন এটি বিনষ্ট করার লক্ষ্যে প্রথম আলো ইচ্ছাকৃতভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন হচ্ছে ঈদুল ফিতর। আর মুসলমানদের জন্য সবচেয়ে অপছন্দনীয় যেসব প্রাণী আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কুকুর। কুকুর বাঙালি সংস্কৃতির অংশ হলেও আমরা এটাকে স্বাভাবিক মনে করতাম।
মূলত দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সুপরিকল্পিতভাবে কুকুরের ছবি প্রকাশ করেছে প্রথম আলো।’
এর আগে গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে নজরুল ইসলাম এ মামলার আবেদন করেন। আগামী রোববার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)