আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার মার্কিন প্রস্তাবে সিরিয়ার ‘না’
দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আব্রাহাম চুক্তিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে সিরিয়া। এছাড়া সিরিয়ায় বিদেশি যোদ্ধাদের অবস্থান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে দামেস্ক।
আল-কুদস আল-আরবির বরাত দিয়ে গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিযেছে মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার শর্তে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছিলো ওয়াশিংটন।
আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে দখলদার ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালের শেষের দিকে আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি সই হয়। সেই চুক্তিতে আরব আমিরাত ও বাহরাইন সই করেছিলো। সম্প্রতি সিরিয়ার নতুন সরকারকেও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।
বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলো জানিয়েছে, দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের দেয়া সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে দামেস্ক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।