প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো তুরস্ক
প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তুরস্ক। গত মঙ্গলবার (২২ জুলাই) আইডিইএফ ২০২৫ আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় ‘টাইফুন ব্লক-৪’ নামের ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে দেশটি। ইস্তাম্বুলে অনুষ্ঠিত উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।
তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ হলো ‘টাইফুন ব্লক-৪’। এক বিবৃতিতে প্রতিরক্ষা জায়ান্ট রোকেটসান বলেছে, ‘টাইফুন ব্লক-৪’ তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড স্থাপন করেছে।
৭ টনেরও বেশি ওজনের টাইফুনের এই নতুন সংস্করণের বহুমুখী ওয়ারহেডসহ দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু, যেমন- বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম।
আকাতা ক্যাপসুলসহ আতমাকা ক্ষেপণাস্ত্রটি বর্তমানে তুর্কি সশস্ত্র বাহিনীর তালিকায় থাকা জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাবমেরিন-লঞ্চ করা সংস্করণ, যার পাল্লা ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল)। বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত, আকাতা ২৫০ কিলোমিটারেরও বেশি পাল্লা এবং একটি উচ্চ-বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড দিয়ে ব্লু হোমল্যান্ডের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে।
গোকবোরা ভিজ্যুয়াল রেঞ্জের বাইরে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০০ নটিক্যাল মাইলের (১১৫ মাইল) এবং এটি মানববাহী এবং মনুষ্যবিহীন যুদ্ধ বিমান প্ল্যাটফর্মে শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা যাবে।
উচ্চ-গতির বহুমুখী লোটারিং যুদ্ধাস্ত্র, এরেন, সশস্ত্র ইউএভি, হেলিকপ্টার, স্থল যান, স্থল-ভিত্তিক সিস্টেম এবং নৌ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণের মাধ্যমে কম গতির বায়ুবাহিত ইউনিট, সাঁজোয়া এবং নিরস্ত্র স্থল লক্ষ্যবস্তু এবং কর্মী-বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এই নতুন সমরাস্ত্রটি। রোকেটসানের মতে, এর উচ্চতর নির্দেশিকা ক্ষমতা, দীর্ঘ সহনশীলতা এবং ১০০ কিলোমিটারেরও বেশি পরিসরের সক্ষমতা অভিযানের একটি উল্লেখযোগ্য চাহিদা পূরণ করবে।
প্রতিরক্ষা জায়ান্টের সিইও মুরাত ইকিনসি বলেছে, ‘আজ আমাদের কোম্পানি রকেট, ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ প্রযুক্তিতে একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নতুন প্রযুক্তির পথিকৃৎ হিসেবে কাজ করে চলেছে এই কোম্পানি। তুর্কি সশস্ত্র বাহিনীর বিকাশকারী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকা থেকে ইউরোপ, এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশ্বের অনেক অঞ্চলে রপ্তানির মাধ্যমে আমাদের দেশকে কৌশলগত এবং অর্থনৈতিক শক্তি প্রদান করতে সহায়ক ভূমিকা রাখবে এসব প্রযুক্তিগত উন্নয়ন।’
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী প্রতিরক্ষা মেলা ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ডব্লিউওডব্লিউ হোটেল এবং আতাকয় মেরিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটি ৯০০টিরও বেশি দেশীয় এবং ৪০০টি বিদেশি প্রতিরক্ষা সংস্থা আয়োজন করছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।