গাজাযুদ্ধের বিরোধিতার কারণে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ৮০ শিক্ষার্থী বহিষ্কার
গাজায় দখলদার ইসরায়েলের অভিযানবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে ডজনখানেক শিক্ষার্থীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। এসব শাস্তির মধ্যে রয়েছে পাঠ্যক্রম থেকে স্থগিতাদেশ, বহিষ্কার ও একাডেমিক ডিগ্রি বাতিল।
কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথিড ডাইভেস্ট (কুয়াড) নামের একটি শিক্ষার্থী অধিকার সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণের কারণে এখন পর্যন্ত প্রায় ৮০ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে এক থেকে তিন বছরের জন্য স্থগিত অথবা স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, এই সর্বশেষ শাস্তিমূলক সিদ্ধান্ত ২০২৫ সালের মে মাসে বাটলার লাইব্রেরিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ২০২৪ সালের বসন্তে অ্যালামনাই উইকেন্ড চলাকালে ক্যাম্পাসে গঠিত আন্দোলন শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখেছে, একাডেমিক কার্যক্রমে বিঘœ ঘটানো, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও বিধি লঙ্ঘন করায় অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।
কুয়াড জানায়, বিশ্ববিদ্যালয় যে শাস্তি দিয়েছে তা পূর্ববর্তী যেকোনো শিক্ষা-আন্দোলনের তুলনায় বহুগুণ কঠোর। আমরা দমে যাব না। আমরা ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে অঙ্গীকারবদ্ধ।
বিশ্ববিদ্যালয়ের দমননীতির পরও, শিক্ষার্থীরা এ বছরের মে মাসে চূড়ান্ত পরীক্ষার সময় বাটলার লাইব্রেরি দখল করে রাখে। তারা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কোম্পানিগুলো থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবি জানায় এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।