প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?
নিজস্ব সংবাদদাতা:
সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্খিত নতুন বেতন স্কেলের প্রতিবেদন জমা দিয়েছে বেতন কমিশন। কমিশনের প্রধান জাকির আহমেদ খান গত গত বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশমালা পেশ করেন।
এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকায় উন্নীত করার পাশাপাশি সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সুবিধা পেতে যাচ্ছেন সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকরাও।
কমিশনের নতুন এই সুপারিশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের ওপর। বিশেষ করে প্রাথমিক শিক্ষকরা তাদের বর্তমান ১৩তম গ্রেড অনুযায়ী নতুন স্কেলে বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। বর্তমানে যাদের মূল বেতন ১১,০০০ টাকা, নতুন স্কেলে তা এক লাফে ২৪,০০০ টাকা পর্যন্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ার আশায় রয়েছেন প্রাথমিক শিক্ষকরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।