পেট্রল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপি, লাখ টাকা জরিমানা
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা নগরীর চকবাজার ও শহরতলীর আলেখারচরে পেট্রল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় চকবাজারের নুরুল হুদা ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি এবং প্রতি ১০ লিটার পেট্রলে ৩৪০ মিলি কম দিয়েছে। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নাইমুল ফিলিং স্টেশন একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০৭ মিলি এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলি তেল কম দিয়েছে। এ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।