আ. লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২
বরিশাল সংবাদদাতা:
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সির মালিকানাধীন বার্থী এলাহি অ্যাগ্রো অটোরাইস মিলে অভিযান চালিয়ে মিলের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাহি অ্যাগ্রো অটোরাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় মিলের ভেতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।