বান্দরবানে বিজিবির অভিযান, অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী হাজরাং পাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ নভেম্বর (সোমবার) ভোরে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইমামুল আজিম আর্টিলারি এর নেতৃত্বে একটি দল নেপিউপাড়া বিওপির আওতাধীন হাজরাং পাড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান গ্রহণ করে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের থানচির দুর্গম সীমান্তবর্তী হাজরাংপাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় হাজরাং পাড়া থেকে দুটি বন্দুক, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও কম্ব্যাট পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বিজিবি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।