কাশ্মীরে ৩ নাগরিক নিহতের ঘটনা:
পুঞ্চ সফরে ভারতের সেনাপ্রধান, ৪ কর্মকর্তা বদলি
, ১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ভারতীয় সেনাদের অত্যাচারে ৩ কাশ্মিরি নিহতের গুরুতর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ এলাকার পরিস্থিতি দেখতে উপদ্রুত এলাকা সফর করলো ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।
কিন্তু গত রোববার তার সফর শুরুর আগেই সেনাবাহিনী সেখান থেকে বদলি করে দেয় রাষ্ট্রীয় রাইফেলসের (আরআর) এক ব্রিগেডিয়ারসহ আরও তিন কর্মকর্তাকে। জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সেনাবাহিনীও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলে সেনাসূত্র মারফত জানা গেছে।
২১ ডিসেম্বর জঙ্গি হানায় ৪ জওয়ানের মৃত্যুর পর সেনাবাহিনী ১৩ জন স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। গত জুমুয়াবার তাদের মধ্যে ৩ জনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ১০ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। অভিযোগ, সেনাবাহিনীর অকথ্য অত্যাচারে তাদের মৃত্যু হয়।
অভিযোগ সম্পর্কে বাহিনী কোনো মন্তব্য না করলেও পুঞ্চ সফরের সময় সেনাপ্রধান বলেছে, বাহিনীকে তল্লাশি চালাতে হবে আরও পেশাগত দক্ষতার সঙ্গে। স্থানীয় কমান্ডারদেরও সে এ নির্দেশ দিয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সেনাসূত্র অনুযায়ী, রাষ্ট্রীয় রাইফেলসের ব্রিগেডিয়ার কমান্ডার পদম আচারিয়াসহ আরও তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুঞ্চ-রাজৌরি সেক্টরের সুরানকোট এলাকায় তল্লাশির দায়িত্বে ছিলেন তারাই।
ঘটনাটি ভিন্নমাত্রা পেয়েছে একটি ভিডিও ভাইরাল হওয়ায়। ২৯ সেকেন্ডের সেই ভিডিওতে দেখানো হয়, জওয়ানরা তিন ব্যক্তির শরীরে মরিচের গুঁড়া ডলছে।
রাজৌরির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মুহম্মদ আসরফ জানিয়েছেন, ভিডিওতে দেখানো অত্যাচারের শিকার ব্যক্তি তিনিই। তিনি জানান, তাদের পাঁচজনকে আটক করে নিয়ে যাওয়ার পর কাপড় খুলে দেওয়া হয়। লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয়। তারপর ক্ষতস্থানে মরিচের গুঁড়া ছিটানো হয়। তার সঙ্গে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চারজন। তারাও ‘অত্যাচারের শিকার’। তারা কেউই হাঁটতে পারছেন না। স্ট্রেচার অথবা হুইলচেয়ারই ভরসা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












