ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের হামলা
, ১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ব্যবহৃত তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই হামলাকে ‘প্রয়োজনীয়’ ও ‘আনুপাতিক’ বলে বর্ণনা করেছে।
সে বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরাকে কাতাইব হিজবুল্লাহ ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ব্যবহৃত তিনটি স্থাপনায় প্রয়োজনীয় ও আনুপাতিক হামলা চালিয়েছে।
অস্টিন বলেছে, ইরাক ও সিরিয়ায় ইরানের মদদপুষ্ট মিলিশিয়ারা মার্কিন সেনাদের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। এর মধ্যে ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহ এবং এর সাথে সম্পর্কিত গোষ্ঠীগুলো ইরবিল বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে। বিবৃতিতে বলা হয়, আজকের হামলায় তিন মার্কিন সেনা আহত হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অস্টিন বলেছে, আমার প্রার্থনা আহত সাহসী আমেরিকানদের প্রতি।
ইরান সমর্থিত বাহিনীর হামলার জবাবে পাল্টা নির্ভুল হামলা চালানো হয়েছে বলেও সে উল্লেখ করে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছে, প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্র ও আমাদের সৈন্য, আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
যুক্তরাষ্ট্রজুড়ে তুষার ঝড়ের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এখানে নেব্রাস্কার একটি রাস্তায় শতাধিক গাড়ি দুর্ঘটনার খন্ড চিত্র দেখা যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)