পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখ মানুষ
, ৩০ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯২ শামসী সন , ০৭ জুলাই, ২০২৪ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে চলমান বন্যায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে ১৫ জেলা আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।
জেলাগুলো হলো- সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কক্সবাজার।
দেশের ১৫টি জেলা বর্তমানে বন্যাকবলিত জানিয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান মুহিব বলেছেন, এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।
বন্যা আরও দীর্ঘস্থায়ী হওয়া আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এই বন্যাগুলো প্রতি বছরই হয়। হিমালয় থেকে পাহাড়ের পানির ঢল নামে এবং ভারত হয়ে বাংলাদেশে আসে, আস্তে আস্তে সাগরের দিকে চলে যায়। উত্তর দিক থেকে শুরু হয়, আরও দক্ষিণ দিক প্লাবিত হতে পারে।'
তিনি বলেন, 'শুধু এবার না, আমরা ধারণা করছি আগস্ট বা সেপ্টেম্বরেও বন্যা হওয়ার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে শুধু এবার না, পরবর্তী বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)