দেশে ৬ বছরে শিশু হৃদরোগের সার্জন বেড়েছে মাত্র ৪ জন
, ৩০ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯২ শামসী সন , ০৭ জুলাই, ২০২৪ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
হৃদযন্ত্রের রোগ নিরাময়ে শল্য চিকিৎসা (অস্ত্রোপচার) বা সার্জারিতে দক্ষ চিকিৎসককে বলা হয় কার্ডিয়াক সার্জন। আর নবজাতক ও শিশু-কিশোরদের হৃদযন্ত্রের জন্মগতসহ নানা ধরনের জটিলতা নিরাময়ে প্রয়োজনীয় অস্ত্রোপচারে দক্ষ শল্যবিদরা পরিচিত পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন হিসেবে। শিশুদের ক্ষেত্রে বিষয়টি একটু জটিল ও সংবেদনশীল হওয়ায় এ বিষয়ে বিশেষায়িত উচ্চতর জ্ঞান ও প্রশিক্ষণ আবশ্যক।
২০১৮ সালে দেশে শিশু হৃদরোগীদের শল্য চিকিৎসায় বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনের সংখ্যা ছিল ১০। পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশের (পিসিএসবি) তথ্য অনুযায়ী, বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। সে অনুযায়ী গত ছয় বছরে দেশে শিশু হৃদরোগীদের শল্য চিকিৎসায় বিশেষজ্ঞ সার্জন বেড়েছে মাত্র চারজন।
এ বিষয়ে জানতে চাইলে পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশের (পিসিএসবি) সভাপতি ও বিএসএমএমইউর শিশু কার্ডিওলজির অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে শিশুদের হৃদরোগের চিকিৎসা অবহেলিত। এর মধ্যে শিশু কার্ডিয়াক মেডিসিনে কিছুটা অগ্রগতি হলেও সার্জারিতে তেমন অগ্রগতি নেই। ঢাকায় শুধু চার-পাঁচটি হাসপাতালে শিশুদের হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা হয়। বেসরকারিতে শিশুদের কার্ডিয়াক সার্জারি মোটেও নেই। কারণ এতে যে বিনিয়োগ প্রয়োজন, সে অর্থের বিপরীতে মুনাফার সুযোগ ও সম্ভাবনা কম থাকায় বেসরকারি খাত এগিয়ে আসছে না। আমরা দেশে শিশু কার্ডিয়াক সার্জারিতে এমএস চালু করার চেষ্টা করছি। এমএস ও এফসিপিএস চালু করতে পারলে আশা করছি আগামী ১০ বছরের মধ্যে শিশু কার্ডিয়াক সার্জারিতে আমরা বেশ কয়েকজন দক্ষ সার্জন তৈরি করতে পারব। এছাড়া দেশের আট বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসার জন্য চলমান প্রকল্পটিতে শিশু কার্ডিওলজির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)