কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই
, ৩০ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯২ শামসী সন , ০৭ জুলাই, ২০২৪ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
রাজধানীতে বিকেল ৩টার পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মে শত শত সাধারণ শিক্ষার্থী ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন।
এ সময় শিক্ষার্থীরা, কোটা পদ্ধতি বৈষম্য সৃষ্টি করে উল্লেখ করে এটি বাতিলের জন্য নানা স্লোগান দেন। কোটা পদ্ধতি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন সাধারণ শিক্ষার্থীদের।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে। তাদের কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনসহ অবস্থান ধর্মঘট পালন করা হবে।
এদিকে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছে। এসময় মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ করা শিক্ষার্থীরা বলেন, কোটা প্রথা বহালের ফলে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। যা সংবিধান পরিপন্থী। মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে পর্যন্ত কোটা ঠিক ছিল। নাতি-নাতনি বিষয়টা বেমানান। এক শতাংশ প্রতিবন্ধী বাদে সব কোটা বাতিলের দাবি তাদের। কোটা বহাল থাকলে দেশের মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বিদেশে চলে যাবে। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবে। দেশ আরও পিছিয়ে পড়বে।
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শাবি শিক্ষার্থীরা:
হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কেন স্বাধীন বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীরা কোটা নিয়ে বৈষম্যের স্বীকার হবে? প্রথম এবং দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫৬ শতাংশ যদি কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় মেধাবী শিক্ষার্থীরা কী করবে? শিক্ষার্থীদের পক্ষে এমন অবহেলা এবং বৈষম্য মেনে নেওয়া সম্ভব না। তাই ২০১৮ সালে কোটা নিয়ে যে পরিপত্র জারি করা হয়েছিল তা বহাল রাখতে হবে। যতক্ষণ না ২০১৮ সালের পরিপত্র বহাল থাকছে এবং কোটা ব্যবস্থা বাতিল করে মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা বর্জনের হিড়িক:
সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে দেওয়া পরিপত্র বহাল রাখার দাবিতে দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জনকারী বিভাগ ও ইন্সটিটিউটের সংখ্যা ৭০টি। এর মাঝে ৫৩টি ব্যাচ ও ইন্সটিটিউটের সকল ব্যাচ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। বাকি ১৭ বিভাগ ও ইন্সটিটিউটের কয়েকটি ব্যাচ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা করে। তবে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
জাবি, জবি, রাবি, চবি, ইবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকেও ক্লাস বর্জনের ঘোষণা এসেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ দিনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৬টি ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগে ক্লাস বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি ব্যাচ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












