‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান
ভারতকে প্রতিহত করতে পাকিস্তানের প্রচলিত ক্ষমতাই যথেষ্ট বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। এজন্য ভারতের স্ব-আরোপিত ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ কোনো প্রয়োজন নেই।
গত বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে এসব জানায় ইসলামাবাদ।
এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ মন্তব্য করে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভান্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত।
এছাড়া পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ কিনা তা নিয়েও প্রশ্ন তোলে রাজনাথ। রাজনাথের এমন মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানালো ইসলামাবাদ।
পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেন, এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মধ্য দিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রচলিত উপায়ে পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা এবং প্রতিরোধের বিষয়ে তার গভীর নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পায়।
বিবৃতিতে রাষ্ট্রদূত শাফকাত আরও বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ এর মন্তব্য আইএইএ-র মতো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থার ম্যান্ডেট এবং দায়িত্ব সম্পর্কে তার অজ্ঞতাও প্রকাশ করে।
তিনি বলেন, যদি কিছু করতেই হয়, তাহলে আইএইএ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের বারবার চুরি ও অবৈধ পাচারের ঘটনা নিয়ে চিন্তিত হওয়া উচিত।
গত বছরই, মুখপাত্র বিশ্বকে মনে করিয়ে দেন, ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র (বিএআরসি) থেকে চুরি হওয়া তেজস্ক্রিয় ডিভাইসসহ পাঁচজন ব্যক্তি ভারতের দেরাদুনে পাওয়া গেছে বলে জানা গেছে।
পরে একদল ব্যক্তির কাছে ১০০ মিলিয়ন ডলার মূল্যের অত্যন্ত তেজস্ক্রিয় এবং বিষাক্ত পদার্থ, ক্যালিফোর্নিয়াম অবৈধভাবে রাখার ঘটনা পাওয়া যায়।
মুখপাত্র বলেন, এই ঘটনাগুলো পারমাণবিক এবং অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষার জন্য নয়াদিল্লির নেয়া ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলে।
রাষ্ট্রদূত শাফকাত বলেন, পাকিস্তান এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে এবং ভারতকে তার পারমাণবিক স্থাপনা এবং অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সূত্র: জিও নিউজ।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।