রাশিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, এই আগুনে ইতোমধ্যে ৬ লাখ হেক্টরেরও বেশি বনভূমি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলের শেষ দিকে পূর্ব সাইবেরিয়া অঞ্চলের বুরইয়াশিয়া প্রদেশের জাবায়কালস্কি ক্রাই-তে দাবানলের সূত্রপাত ঘটে। শুরু থেকেই ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গোলিয়ার সীমান্তবর্তী ওই অঞ্চলে দিন-রাত অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখনও সেখানকার বনভূমির ৪৯টি জায়গায় আগুন সক্রিয় আছে। এরইমধ্যে ৬ লাখ ২৯ হাজারের বেশি হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।
দেশটির কেন্দ্রীয় বনবিভাগের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে পুড়েছে ১৪ লাখ হেক্টর বনভূমি।
দেশটির বনবিভাগ জানিয়েছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে যুক্তরাষ্ট্র ও কানাডায় যে পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাশিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন তার তিনগুণ বেশি।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।