পাথরকান্ড: বরখাস্ত বিএনপি নেতা সাহাব গ্রেফতার
সিলেট সংবাদদাতা:
সাদাপাথর রেলওয়ের সংরক্ষিত বাঙ্কার এলাকায় পাথর তোলার ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বরখাস্ত হওয়া সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মুহাম্মদ সাইফুল ইসলাম।
পাথরের ঘটনায় কোম্পানীগঞ্জে দায়েরকৃত খনিজ সম্পদ ব্যুরোর করা মামলায় সাহাব উদ্দিন অন্যতম আসামি। এই মামলায় কারো নাম উল্লেখ না করে দেড় থেকে দুই হাজার অজ্ঞাত আসামি করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।