ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলো এক নারী
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছে প্রিয়া নামের এক নারী। গতকাল সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে জন্ম নেয় এই ছয় নবজাতক।
চিকিৎসকরা জানান, ছয় নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে। তবে ওজন কম হওয়ায় তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।
চিকিৎসক দল জানিয়েছেন, একসঙ্গে এতগুলো শিশুর জন্ম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জন্মের সময় ওজন কম থাকলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রাথমিকভাবে অনিশ্চিত হয়ে পড়ে। এজন্য উন্নত চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন।
বাংলাদেশে একসঙ্গে এত সন্তান জন্ম দেয়া বিরল ঘটনা হলেও অতীতে কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে নবজাতকদের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে দীর্ঘ সময় চিকিৎসকের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)