বনানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু, মগবাজারে দিনমজুর আহত
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া মগবাজারে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রুহুল আমিন (৫০) নামে এক দিনমজুর।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনানীর ডিওএইচএস রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই কিশোর। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হন রুহুল আমিন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, বনানীর ডিওএইচএস রেলগেট এলাকায় তুরাগ কমিউটার ট্রেনের দুই বগির মাঝে কাটা পড়ে অজ্ঞাত কিশোরটি দ্বিখ-িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বয়স আনুমানিক ১৫ বছর। পড়নে ছিল সাদা পাঞ্জাবি ও নীল রঙের জিন্স প্যান্ট। ছেলেটি ভবঘুরে প্রকৃতির ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে মগবাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রুহুল আমিন। তার বাড়ি ময়মনসিংহের ধুপাউরা থানার পুরাকান্দোলিয়া গ্রামে। বর্তমানে তিনি পেয়ারাবাগ মগবাজার এলাকায় বসবাস করেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)