৪ দিনে গাজায় ২৩০ দফা বিমান হামলায় নিহত ১১৮
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। টানা কয়েক দিনের এই হামলায় গত ৪ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, শনিবার থেকে ইসরায়েলি বাহিনী ২৩০টি বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিলো গাজার বিভিন্ন আবাসিক এলাকা, বিশেষ করে গাজা শহর, যেখানে এককভাবে কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়েছে।
এই হামলার পেছনে কারণ হিসেবে সন্ত্রাসী ইসরায়েল বলছে, এটি হামাসের রকেট হামলার জবাব। তবে ফিলিস্তিনি প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়া সত্ত্বেও ইসরায়েল আগ্রাসন অব্যাহত রেখেছে।
গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের জনগণের বিরুদ্ধে নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও প্রস্তাবের প্রতি ফিলিস্তিন ইতিবাচক সাড়া দিলেও ইসরায়েল গাজায় রক্তপাত বন্ধ করেনি। ”
উল্লেখ্য, গত শনিবার সকালে ট্রাম্প এক বিবৃতিতে বলেছে, “হামাস দীর্ঘমেয়াদি শান্তির জন্য প্রস্তুত রয়েছে, তাই ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। ” তবে ইসরায়েলি বাহিনী এই আহ্বানে সাড়া না দিয়ে আরও তীব্রভাবে হামলা চালায়। তথ্যসূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)