পাকিস্তান-তুরস্ক বন্ধুত্ব জিন্দাবাদ -এরদোয়ান
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পাকিস্তানের সাথে তার দেশের দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং এই সম্পর্ককে বন্ধুত্বের একটি বিরল এবং প্রকৃত উদাহরণ বলে অভিহিত করেছেন।
সামাজিক মাধ্যম এক্সে গত বুধবার (১৪ মে) এক পোস্ট দিয়ে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।
এর আগে, পাকিস্তানকে তুরস্ক সমর্থন দেয়া অব্যাহত রাখায় এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক্সে পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে তার সেই পোস্টটি শেয়ার দিয়ে পাকিস্তান-তুরস্কের বন্ধুত্বের কথা তুলে ধরেন এরদোয়ান।
তিনি বলেন, ‘আমরা পাকিস্তান রাষ্ট্রের বিচক্ষণ, ধৈর্যশীল নীতির প্রশংসা করি। যা বিরোধ নিষ্পত্তিতে সংলাপ এবং পুনর্মিলনকে অগ্রাধিকার দেয়।’
তুরস্ক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে মূল্য দেয় বলেও উল্লেখ করা হয় পোস্টে।
এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ভালো এবং খারাপ সব সময়েই পাকিস্তানের পাশে থাকবে। পোস্টের শেষে তুরস্কের প্রেসিডেন্ট লেখেন, ‘পাকিস্তান, তুর্কি দোস্তি (বন্ধুত্ব) জিন্দাবাদ।’ সূত্র: জিও নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)