গাজায় গণহত্যার দায়ে হেগসেথের বিরুদ্ধে অভিযোগ তোলায় ৩ মার্কিন সেনা গ্রেফতার
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
প্রাক্তন গোয়েন্দা অফিসার, প্রাক্তন আর্মি রেঞ্জার এবং প্রাক্তন মার্চেন্ট- এই তিন মার্কিন প্রাক্তন সেনা সদস্য গত ১৪ জানুয়ারি সকালে পিট হেগসেথের নিশ্চিতকরণ শুনানিতে বিক্ষোভ দেখালে ক্যাপিটল পুলিশ তাদের গ্রেফতার করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করে, হেগসেথ যুদ্ধাপরাধ, নির্যাতন এবং দখলদার ইসরায়েলের গাজায় গণহত্যার সমর্থক।
হেগসেথের বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গে তিনজন প্রবীণ সৈনিক উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
এই তিনজন মার্কিনীর এক সাবেক সেনা কর্মকর্তা বলেছে, “গাজায় শিশু হত্যা কখন বন্ধ করবে? প্রবীণ সেনারা আত্মহত্যা করছে, গৃহহীন অবস্থায় আছে।”
সে আরও বলেছে, “লজ্জা হওয়া উচিত আপনাদের। আমাদের অর্থের দরকার। প্রবীণরা আত্মহত্যা করছে, ঘরহীন অবস্থায় জীবন কাটাচ্ছে।”
এসময় অন্য একজন হেগসেথকে উদ্দেশ্য করে বলেছে, “তুমি একজন নারীবিদ্বেষী। শুধু তাই নয়, তুমি একজন খ্রিস্টান জায়নিস্ট এবং গাজায় যুদ্ধকে সমর্থন করছো।”
প্রথম দুইজনের দেখাদেখি তৃতীয় জন মুখ খুলে বলেছে, “দুর্যোগে অর্থ নেই, কিন্তু দখলদার ইসরায়েলের শিশু হত্যা করার জন্য ৮ বিলিয়ন ডলার বরাদ্দ।”
বিক্ষোভকারীদের মতে, এটি কেবল অতীত নয়, বরং বর্তমানেও হেগসেথ সচেতনভাবে এমন নীতিকে সমর্থন করছে যা বিশ্বজুড়ে সহিংসতা ও যুদ্ধাপরাধকে উসকে দিচ্ছে, বিশেষ করে গাজায়।
এই প্রতিবাদ মার্কিন পররাষ্ট্রনীতির দিক এবং সামরিক ব্যয়ের অগ্রাধিকারে অসন্তোষ প্রকাশ করে -যা অভ্যন্তরীণ প্রয়োজনে, বিশেষ করে প্রবীণদের স্বাস্থ্যসেবা ও আবাসন সমস্যা সমাধানে অর্থ বরাদ্দে বাধা হয়ে দাঁড়িয়েছে। গাজা এবং বিশ্বব্যাপী মার্কিন হস্তক্ষেপের শিকার মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রবীণ সেনারা বার্তা দিয়েছে -তারা আর চুপ করে থাকবে না, যখন নিষ্পাপ মানুষের জীবন হুমকিতে পড়ে।
এই তিন মার্কিন প্রাক্তন সেনা কর্মকর্তাদের গাজাবাসীর পক্ষ নেয়া ও সন্ত্রাসী আমেরিকার প্রত্যক্ষ সহায়তা ও জায়নবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের অভিযোগ এনে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী দখলদারগুলো
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরস্কে বৈশ্বিক কূটনীতির বড় আয়োজন, যোগ দিচ্ছে ১৫০ দেশের নেতারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ ঘিরে ব্রিটিশ সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা সন্ত্রাসী ইসরায়েলের
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায়
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধের পর বিধ্বংসী ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়িয়েছে ইরান
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের কাছে যেভাবে হেরে যাচ্ছে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল-আমেরিকা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাবারের অভাবে ভুগছে মার্কিন সন্ত্রাসী সেনারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হিজবুল্লাহ আতঙ্কে দখলদারগুলো
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি দুর্দান্ত প্রামাণ্যচিত্র।
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কর্মসূচি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












