ইমরান খানের মুক্তির দাবি:
পাকিস্তানে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের
, ১১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা। আগামী ৩০ আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম জারি করেছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন (পিএসএফ)। পিএসএফ সতর্ক করেছে যে, তাদের দাবি পূরণ না করা হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে।
এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে বিভিন্ন সময়ে বিক্ষোভ করেছেন ইমরান খানের সমর্থকরা। তবে তাতে তেমন গুরুত্ব দেয়নি সরকার।
এদিকে এমন পরিস্থিতিতে পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবহারে বিঘেœর মুখে পড়েছেন ব্যবহারকারীরা। কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে। কোথাও খোলা থাকলেও গতি বেশ কম বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছুই বলতে পারছে না। মুখ খুলছেন না পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)।
গত ফেব্রুয়ারির নির্বাচনের আগে-পরে এক্স (সাবেক টুইটার) বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় এটা করা হয়। গত বুধবার ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। এসব ওয়েবসাইটে ঢুকতে ভিপিএন ব্যবহার করতে হয়।
এমন এক সময় ইন্টারনেট সেবা বিঘিœত হলো, যখন সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভবিষ্যদ্বাণী করেন, দেশটির বর্তমান সরকারের হাতে আর মাত্র দুই মাস রয়েছে। এর বেশি দিন টিকবে না । প্রবল আন্দোলনে সরকারের পতন হবে। সম্প্রতি কারাগারে থেকেই সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলার সময় এ মন্তব্য করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইমরান খান বলেন, ‘আমি কারাগারে থেকে ভবিষ্যদ্বাণী করছি, সরকার কাদার মধ্যে পড়ে গেছে । আর উঠে দাড়াতে পারবে না।’
আবারও ক্ষমতায় আসার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার হাতে তো অনেক সময় আছে। কিন্তু তাদের হাতে সময় নেই। তারা বোকা, কিছুই বুঝতে পারছে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)