ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ
, ১১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ছেলেদের দোষে ডুবতে বসেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নিজের জীবদ্দশায় এমন হয়রানির মুখোমুখি হবেন, তা হয়তো স্বপ্নেও ভাবেননি মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই জিজ্ঞসাবাদের জন্য মাহাথিরকে ডাকা হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা এমএসিসি।
মাহাথির মোহাম্মদের দুই ছেলে মিরজান মাহাথির এবং মোখজানি মাহাথির। সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমএসিসি সেই অভিযোগের তদন্ত শুরু করেছে এবং তদন্তের অংশ হিসেবেই মালয়েশিয়ায় সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকা মাহাথিরকে জিজ্ঞসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ও শীর্ষ কমিশনার আজম বাকি।
বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে এক ব্রিফিংয়ে আজম বলেন, মিরজান এবং মোখজানির বিরুদ্ধে অফশোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে দু’ভাইকে তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে।
ছেলেদের সঙ্গে অর্থপাচারে সঙ্গে মাহাথিরের সংশ্লিষ্টতা রয়েছে কি না- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সরাসরি তার জবাব না দিয়ে এমএসিসির শীর্ষ কমিশনার বলেন, ‘অভিযোগটি এখনও তদন্তাধীন। তদন্ত শেষ হলে এবং উপযুক্ত সময় এলেই আমরা এ সম্পর্কিত বিশদ তথ্য দিতে পারব।’
১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মাহাথির মোহাম্মদ। টানা ২২ বছর এই পদে আসীন থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নেন তিনি। তারপর জাতীয় রাজনীতির স্বার্থে ফের ২০১৮ সালে প্রধানমন্ত্রীর পদে আসীন হন তিনি এবং এই পদে থাকেন ২০২০ সাল পর্যন্ত। মাহাথির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্থপতি। শুধু মালয়েশিয়ারই নয়, এশিয়ায় সবচেয়ে দীর্ঘসময় গণতান্ত্রিকভাবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার রেকর্ডটিও এখন পর্যন্ত রয়েছে তার দখলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












