পাঁচ বছরে ৫০০ কি.মি. এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিবেদক:
পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
পরিকল্পনার মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার ও রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।
এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে।
একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে।
এ ক্ষেত্রে যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা বেশি এবং অর্থনৈতিক কর্মকা-ের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হবে।
ম্যাপিংয়ের মাধ্যমে সম্ভাব্য করিডর, সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে।
পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাঁচ বছরের কর্মপরিকল্পনায়ও এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ নেটওয়ার্কের মাধ্যমে দেশের সব জেলার মধ্যে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে পণ্য পরিবহন সহজ করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
সচিব আরও বলেন, পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে।
পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর নতুন সেতু নির্মাণের বিষয়টিও সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ রয়েছে।
প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি
তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু
আবারও লোকালয়ে হাতি, বসতঘরে আশ্রয়
কক্সবাজার সংবাদদাতা: টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবা…
ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটক
ঢাবি সংবাদদাতা: হাফ ভাড়া নিয়ে বাগবিতন্ডতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস…
বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি!
আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী
আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী
অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭% করা উচিত -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।