রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

করপোরেট মুনাফা কমেছে ২৪ শতাংশ

আন নাফে’ প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ১০:৫৩

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংক খাতের লোকসান, টানা উচ্চ মূল্যস্ফীতি ও বিদ্যুৎ-জ্বালানির মতো ইউটিলিটি সেবার ব্যয় বেড়ে যাওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯৯টি কোম্পানির সম্মিলিত নিট মুনাফা কমে গেছে। ২০২৬ সালের প্রথম নয় মাসে এসব কোম্পানির সম্মিলিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩.৮ শতাংশ কম।

১৭টি খাতের তথ্য বিশ্লেষণ করে লায়ন সিটি অ্যাডভাইজরি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে এই কোম্পানিগুলোর সম্মিলিত নিট মুনাফা ছিল ১৪ হাজার ৭৭৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় কমেছে ৩ হাজার ৫১৮ কোটি টাকা।

সামগ্রিক করপোরেট মুনাফায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যাংক খাত থেকে। আগের বছর এ খাত ৩ হাজার ৬৮৪ কোটি টাকা মুনাফা করেছিল। কিন্তু খেলাপি ঋণ ক্রমাগত বাড়তে থাকায় এবার খাতটি ১ হাজার ৪৩১ কোটি টাকা নিট লোকসানে পড়েছে।

এই সময়ে আর্থিক খাতের বাইরের উৎপাদন ও সেবা প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন ব্যয় আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ কমার পরও মুনাফায় এই ধস নেমেছে। আলোচ্য সময়ে আটটি খাতের মুনাফা বেড়েছে, কমেছে নয়টির। আর সার্বিক বাজারকে নিচের দিকে টেনে নামিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

বিশ্লেষক ও শিল্প-সংশ্লিষ্টরা বলেন, আর্থিক খাতের বাইরের প্রতিষ্ঠানগুলো মূলত ইউটিলিটির দাম বাড়ায় চাপে পড়েছে। এতে তাদের উৎপাদন ও পরিচালন দুই ধরনের ব্যয়ই বেড়েছে। দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানির উচ্চমূল্য ও টানা মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের চাহিদা কমে যাওয়ায় উৎপাদনকারীরা বাড়তি খরচ ক্রেতার ওপর চাপাতে পারছে না।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি রিয়াদ মাহমুদও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, জ্বালানি, তেল ও কাঁচামালের ক্রমবর্ধমান দামের সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত যুক্ত হয়ে ব্যবসার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে। এতে কোম্পানিগুলোর মুনাফার হার ক্রমাগত কমছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মিরপুরে বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্… ৬ মিনিট আগে কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও ছাত্র আছে, শিক্ষক নেই -শিক্ষামন্ত্রী নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষক পদায়ন করা হলেও পড়ার মতো শিক্ষার্থী পাওয়া… ৬ মিনিট আগে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি ৭ মিনিট আগে তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু ৭ মিনিট আগে আবারও লোকালয়ে হাতি, বসতঘরে আশ্রয় কক্সবাজার সংবাদদাতা: টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবা… ৯ মিনিট আগে ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটক ঢাবি সংবাদদাতা: ‎হাফ ভাড়া নিয়ে বাগবিতন্ডতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস… ১০ মিনিট আগে বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি! বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি! ১১ মিনিট আগে আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী ১২ মিনিট আগে ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী ১৬ মিনিট আগে আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী ১৭ মিনিট আগে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী ১৮ মিনিট আগে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭% করা উচিত -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের… ২১ মিনিট আগে