রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

বিদেশ থেকে ফিরে ২০০ গাছের কমলার বাগান, ১০ লাখ টাকা আয়ের আশা

আন নাফে’ প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ১০:৫১
বিদেশ থেকে ফিরে ২০০ গাছের কমলার বাগান, ১০ লাখ টাকা আয়ের আশা

ঝিনাইদহ সংবাদদাতা:

প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফিরে অনেকে প্রচলিত ব্যবসায় যুক্ত হন। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সফলতার দৃষ্টান্ত গড়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলাম। দীর্ঘদিন সিঙ্গাপুরে থাকার পর দেশে ফিরে গড়ে তুলেছেন কমলার বাগান। শুরুতে স্থানীয় লোকজনের কটাক্ষ ও উপহাসের শিকার হলেও এখন তার বাগানের গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় কমলা।

শৈলকুপা উপজেলা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে আশরাফুলের এই বাগান।

বাগান করার প্রথম দুই বছর ফল না আসায় গ্রামের অনেকেই তাকে নিয়ে উপহাস করতেন। প্রবাস থেকে ফিরে প্রচলিত ব্যবসা না করে কমলা চাষে যুক্ত হওয়াকে অনেকেই ভালোভাবে নেননি। তবে দমে যাননি আশরাফুল। তার দাবি, সঠিক পরিচর্যা ও রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের ফলে দুই বছর পর থেকেই গাছে ফল আসতে শুরু করে।

সরেজমিনে দেখা যায়, বাগানের প্রায় ২০০টি গাছেই প্রচুর কমলা ধরেছে। ফলের ভারে গাছের ডালপালা নুয়ে পড়েছে।

আশরাফুল জানান, প্রতিটি গাছ থেকে গড়ে প্রায় ১০০ কেজি কমলা পাওয়া যাচ্ছে। কোনো কোনো ডালে প্রায় এক মণ ফল ধরেছে বলেও জানান তিনি।

আশরাফুলের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এসব কমলা বেশ মিষ্টি ও রসালো। আমদানি করা কমলার সঙ্গে স্বাদে পাল্লা দিতে পারে তার বাগানের ফল। কমলায় সামান্য বীজ থাকলেও রং ও স্বাদের কারণে ক্রেতাদের আগ্রহ রয়েছে।

বাজারে বিদেশি কমলা প্রতি কেজি প্রায় ৩০০ টাকায় বিক্রি হলেও আশরাফুল তার বাগানের কমলা পাইকারিতে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন। ইতিমধ্যে প্রায় তিন লাখ টাকার কমলা বিক্রি করেছেন তিনি। চলতি মৌসুমে বাগান থেকে প্রায় ১০ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন এই উদ্যোক্তা।

আশরাফুলের দাবি, শৈলকুপা উপজেলায় এটিই প্রথম বাণিজ্যিক চায়না কমলার বাগান। একসময় যারা তাকে নিয়ে উপহাস করতেন, তারাই এখন বাগান দেখতে আসছেন। আশরাফুল বলেন, ধৈর্য ও সঠিক পরিচর্যাই তার সফলতা। তার সাফল্য দেখে এলাকার অনেক বেকার তরুণও আধুনিক পদ্ধতিতে ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মিরপুরে বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্… ৬ মিনিট আগে কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও ছাত্র আছে, শিক্ষক নেই -শিক্ষামন্ত্রী নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষক পদায়ন করা হলেও পড়ার মতো শিক্ষার্থী পাওয়া… ৬ মিনিট আগে ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি ৭ মিনিট আগে তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু ৮ মিনিট আগে আবারও লোকালয়ে হাতি, বসতঘরে আশ্রয় কক্সবাজার সংবাদদাতা: টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবা… ৯ মিনিট আগে ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটক ঢাবি সংবাদদাতা: ‎হাফ ভাড়া নিয়ে বাগবিতন্ডতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস… ১০ মিনিট আগে বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি! বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি! ১১ মিনিট আগে আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী ১২ মিনিট আগে ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী ১৬ মিনিট আগে আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী ১৭ মিনিট আগে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী ১৮ মিনিট আগে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭% করা উচিত -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের… ২১ মিনিট আগে