পশ্চিম তীরে আরো তিন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি বাহিনী
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের হামলায় আরো তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত রোববার ইসরাইলি সেনারা জেনিন শহরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসব ফিলিস্তিনি নিহত হন।
তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর দখলদার সেনারা সেখানে সাধারণ লোকজনকে কিংবা চিকিৎসার জন্য ছুটে আসা অ্যাম্বুলেন্সকে যেতে দেয়নি। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলি সেনারা গাড়িটি লক্ষ্য করে একশর বেশি গুলি চালায়।
ইসরাইলি সেনারা দাবি করেছে, এই তিন ফিলিস্তিনি সশস্ত্র ছিলেন এবং তারা ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিন্দা জানিয়ে বলেছে, বিনা শাস্তিতে এই হত্যাকা- পার পাবে না।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, আমাদের তিন ফিলিস্তিনিকে হত্যা করে শত্রুরা মূল্য না দিয়ে পালাতে পারবে না।
ইসরাইল সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ ও দমনপীড়ন শুরু করেছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাস্তবভিত্তিক জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে হামাস।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।