ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগের মুখে স্লোভেনিয়া
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউরোপের দেশ স্লোভেনিয়া তার ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব শনিবার (৫ আগস্ট) জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের শেষে দেওয়া এক ভাষণে এমনটাই বলেছে।
রবার্ট গলব জানায়, দেশটিতে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫০ কোটি ইউরোর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানের রাস্তা, সেতু ও শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সবমিলিয়ে ছোট্ট এই আল্পাইন দেশটির দুই-তৃতীয়াংশ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনেক গ্রাম এরই মধ্যে পানির নিচে চলে গেছে, আউটডোর ক্যাম্পেইন এর সাইটগুলো ধ্বংস হয়ে গেছে, গাড়িগুলোর চাকা কাদায় আটকে গেছে।
দেশটির বার্তা সংস্থা এসটিএ বলছে, দেশটির অনেক সড়ক শনিবার বন্ধ ছিল, এ ছাড়া অনেক সেতু ধসে পড়েছে।
মুষলধারে বৃষ্টির কারণে দেশটির নদীগুলো দ্রুত স্ফীত হয়ে বাড়িঘর, মাঠ ও শহরের পানির প্রবেশ ঘটায়। খুব অল্প সময়ের মধ্যেই বন্যাক্রান্ত হয় দেশটির অধিকাংশ এলাকা।
স্লোভেনিয়ার আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এক মাসের সমান বৃষ্টি এক দিনেরও কম সময়ে বর্ষিত হওয়ায়-এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্লোভেনিয়ার প্রতিবেশী অস্ট্রিয়াতেও শনিবার আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। দক্ষিণ ক্যারিন্থিয়া প্রদেশের প্রায় ৮০ বাসিন্দাকে সাময়িকভাবে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে।
এদিকে পূর্ব ইউরোপের দেশ জর্জিয়ার কর্তৃপক্ষও জানিয়েছে, গত কয়েকদিনে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে দেশটিতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে নিখোঁজ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)