দুই বিচারকের পদত্যাগ দাবিতে রাজপথে কালো পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক:
শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’- উল্লেখ করে বক্তব্য দেয়ায় আপিল বিভাগের বিচারক এম. ইনায়েতুর রহিম ও বিচারক আবু জাফর সিদ্দিকীর পদত্যাগের দাবিতে রাজপথে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হয়ে বার কাউন্সিলের সামনে সুপ্রিম কোর্টের গেট দিয়ে প্রবেশ করে তারা।
এর আগে গত রোববার শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’- উল্লেখ করে বক্তব্য দেয়ায় আপিল বিভাগের বিচারক এম. ইনায়েতুর রহিম ও বিচারক আবু জাফর সিদ্দিকীর পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ দাবি জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।