পবিত্র যাকাত-এর টাকা কুক্ষিগত করে রোযা ও ঈদ পালন কোনো প্রকৃত মুসলমান করতে পারে না
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ আশির, ১৩৯২ শামসী সন , ২৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
পবিত্র দ্বীন ইসলাম উনার পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো যাকাত। যা ধন-সম্পদে বলীয়ান তথা আর্থিকভাবে সামর্থ্যবান অর্থাৎ মালিকে নেছাবের অধিকারী ব্যক্তিদের জন্য আদায় করা ফরযে আইন। অবাক হলেও সত্য যে, খুব ভালোভাবে এ কথা জানা ও শুনার পরও আজকাল অধিকাংশ ধনী ব্যক্তি যাকাত প্রদান থেকে বিমুখ থাকে। যাকাত দিলে সম্পদ কমে যাবে- এই অলীক ভয়ে পবিত্র যাকাত উনার টাকাকে কুক্ষিগত করে। এটা কিন্তু পবিত্র দ্বীন ইসলাম উনার একটি রুকনকে অস্বীকারের নামান্তর। অথচ দেখা যায়, এ সমস্ত ব্যক্তিরা ক্ষেত্রবিশেষে নামায পড়ে রোযা রাখে আবার ধুমধামের সাথে পবিত্র ঈদ উৎসব করার জন্য মরিয়া হয়ে পুরো পরিবারসহ আগাম নানা আয়োজনে মেতে থাকে।
এদের কী এ কথা জানা নেই যে, পবিত্র দ্বীন ইসলাম উনার ইতিহাসে সর্বপ্রথম যে দলটি বিদ্রোহ করে বসে তারা মূলত পবিত্র যাকাত দিতে অস্বীকার করেছিলো? তারা কিন্তু নামায রোযার ব্যাপারে অনুগতই ছিলো। খলীফাতু রসূলিল্লাহ, ছিদ্দীক্বে আকবর সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম তিনিসহ সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ওই সমস্ত ধর্মদ্রোহী মুরতাদদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। যেহেতু তারা মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের কর্তৃক ফরয ঘোষিত আমল নামায-রোযা ও পবিত্র যাকাত উনার ক্ষেত্রে পার্থক্য করেছে।
অতএব, ওই সমস্ত ধনী বা সম্পদশালী ব্যক্তি যারা নামায, রোযা করে ঈদের পূর্ণ প্রস্তুতিও নেয় কিন্তু যাকাত দেয় না, বরং তা কুক্ষিগত করে- তাহলে তাদের নামায, রোযা কী করে কবুলযোগ্য হতে পারে?
-মুহম্মদ মুনতাসির রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












