দ্রুত শাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় শাবিপ্রবি শিক্ষার্থীরা
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সর্বশেষ একটি রিটের প্রেক্ষিতে নির্বাচনের আগের দিনে শাকসু নির্বাচন ২৮ দিনের জন্য পিছিয়ে দেয়া হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও নির্বাচন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ও দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শাকসু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়; এটি শাবিপ্রবির সকল শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার। ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এই অনিশ্চয়তার অবসান চায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শিক্ষার্থীদের ৩ দাবির মধ্যে রয়েছে:
এক. অতিদ্রুত শাকসু নির্বাচন আয়োজনের একটি সুস্পষ্ট ও সময়বদ্ধ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
দুই. নির্বাচন আয়োজনের পথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
তিন. আর কোনো অযৌক্তিক কালক্ষেপণ না করে দ্রুত নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশাকে গুরুত্ব দিবে বিজ্ঞপ্তিতে এমন প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষার্থীরা শাকসুর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শাকসু পুনরুদ্ধার আন্দোলন পরবর্তী কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দেন।
এ বিষয়ে শাকসু নির্বাচনে স্বতন্ত্র জিএস পদপ্রার্থী ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, হাইকোর্টে ৪ সপ্তাহের সময়সীমা দিলেও দুঃখজনকভাবে সেই সময় যেন শেষ হচ্ছে না। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনও ভালো উদ্যোগ নেয়া হয়নি, উনারা যেন শাকসুর কথা ভুলে গেছেন। এ ছাড়া, আমরা প্রশাসনের সাথে শাকসু নিয়ে বসতে চাইলেও ওনারা গড়িমসি করে নির্বাচনকে নিষ্ক্রিয় করতে চাইছে বলে আমরা মনে করছি। আমরা কালক্ষেপণ ছাড়াই দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।
শাকসু নির্বাচনের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলামকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। উপ-উপাচার্য জি এম রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিন্ডিকেট মিটিংয়ে আছেন। পরে কথা বলবেন। তবে এই প্রতিবেদন প্রকাশের আগপর্যন্ত আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও এর একদিন আগে ১৯ জানুয়ারি চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। এরপর ৭ মাস পেরুলেও শাকসু নির্বাচন আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












