ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রোববার (২৩ আগস্ট) রাতে পায়রা বন্দরের সন্নিকটে বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে।
৯৯৯ সূত্রে জানা যায়, বাগেরহাটের শরণখোলার রায়েন্দা এলাকা থেকে ১৯ আগস্ট ১৬ জেলে মাছ ধরতে সাগরে রওনা দেন। দুদিন মাছ ধরার পর ২১ আগস্ট তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নৌযানটি বঙ্গোপসাগরসংলগ্ন পশুর নদীতে দিশাহীনভাবে ভাসতে থাকে।
ইঞ্জিন বিকল হওয়ার পর তারা মোবাইল ফোন নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় কারও কাছে সহায়তা চাইতে পারেননি। এভাবে প্রায় তিন দিন ভেসে থাকার পর ২৩ আগস্ট রাতে নেটওয়ার্কের আওতায় এলে লোকমান নামে এক জেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানান।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ফজলে রাব্বি মিয়া। পরে ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. রবিউল ইসলাম বিষয়টি উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেন।
৯৯৯ থেকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বাগেরহাট নৌ-পুলিশ, মোংলা কোস্টগার্ড এবং নৌবাহিনীর কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে।
তবে মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে জেলেদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। ফলে তাদের সঠিক অবস্থান শনাক্ত করতে কিছুটা সময় লাগে।
দীর্ঘ অনুসন্ধানের পর নৌবাহিনীর উদ্ধারকারী দল বঙ্গোপসাগরসংলগ্ন পশুর নদী থেকে ১৬ জেলেকে এবং তাদের বিকল নৌযানটি শনাক্ত করে উদ্ধার করে। পরে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৫ হাজার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠ প্রশাসনে জবাবদিহি ও নজরদারি বাড়াচ্ছে সরকার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন প্রতিরোধ ও ১৪ দফা দাবিনামা পেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)