ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮১)
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ফতওয়া বিভাগ
(৪২৯)
فصل: في فروع تتعلق بالإجماع دلَّ قوله تعالى: {وَأُولِي الأَمْرِ مِنْكُمْ} على أن الإجْمَاع حُجة.
অর্থ: এই পরিচ্ছেদ হচ্ছে শাখামূলক মাসয়ালায় ইজমা’ সম্পর্কে। মহান আল্লাহ পাক উনার কালাম মুবারক ‘তোমরা তোমাদের মধ্যে উলিল আমর উনাদের অনুসরণ করো’ প্রমাণ করে যে, পবিত্র ইজমাউল উম্মাহ শরীফ সম্মানিত শরীয়ত উনার দলীল বা প্রমাণ। (তাফসীরুল্ লুবাব লি ইবনি আদিল লেখক: হযরত আবূ হাফ্স উমর বিন আলী ইবনু আদিল দামিশ্কী হাম্বলী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৮৮০ হিজরী পবিত্র সূরা নিসা শরীফ-৫৯)
(৪৩০)
وفي أولي الأمر أربعة أقاويل: أحدها: هم الأمراء وهو قول ابن عباس رضى الله عنه وأبي هريرة رضى الله عنه والسدي وابن زيد رحمة الله عليهما.
والقول الثاني: هم العلماء والفقهاء وهو قول جابر بن عبد الله رضى الله عنه والحسن وعطاء وأبي العالية رحمة الله عليهم.
والثالث: هم اصحاب رسول الله صلى الله عليه وسلم وهو قول مجاهد رحمة الله عليه.
والرابع: هم ابو بكر وعمر عليهما السلام وهو قول عكرمة رحمة الله عليه.
অর্থ: উলিল আমর উনার মধ্যে চারটি মতামত রয়েছে। এক: উলিল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছেন- আমীর-উমরা অর্থাৎ ন্যায়পরায়ণ খলীফা উনারা। ইহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত সুদ্দী ও হযরত ইবনু যায়েদ রহমতুল্লাহি আলাইহিমা উনাদের মত।
দ্বিতীয়: উনারা হলেন হযরত উলামা ও ফুকাহায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম। ইহা হযরত জাবির বিন আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি, আতা ও আবুল্ আলিয়া রহমতুল্লাহি আলাইহিম উনাদের মত।
তৃতীয়: উনারা হলেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনারা। ইহা হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি উনার মত।
চতুর্থ: উনারা হলেন হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম ও হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম। ইহা হযরত ইকরামা রহমতুল্লাহি আলাইহি উনার মত। (আন্ নুকুতু ওয়াল উইউন অর্থাৎ তাফসীরুল মাওয়ারাদী লেখক: হযরত আবুল হাসান আলী বিন মুহম্মদ বিন হাবীব মাওয়ারাদী বছরী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৪৫০ হিজরী, পবিত্র সূরা নিসা শরীফ-৫৯)
(৪৩১)
{وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ} فِيهَا قَوْلَانِ: الْأَوَّلُ: قَالَ مَيْمُونُ بْنُ مِهْرَانَ رحمة الله عليه: هُمْ أَصْحَابُ السَّرَايَا، وَرُوِيَ فِي ذلِكَ حَدِيثًا، وَهُوَ اخْتِيَارُ الْبُخَارِيِّ، وَرُوِيَ عَنْ ابْنِ عَبَّاسٍ رضى الله عنه أَنَّهَا نَزَلَتْ فِي عَبْدِ اللهِ بْنِ حُذَافَةَ رضى الله عنه إذْ بَعَثَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ.
الثَّانِي: قَالَ جَابِر رضى الله عنه: هُمْ الْعُلَمَاءُ، وَبِه قَالَ أَكْثَرُ التَّابِعِينَ، واخْتَارَه مَالِك رحمة الله عليه، قَالَ مُطَرفٌ وَابْنُ مَسْلَمَةَ رحمة الله عليهما: سَمِعْنَا مَالِكًا رحمة الله عليه يَقُولُ: هُمْ الْعُلَمَاءُ.
وَالصَّحِيحُ عِنْدِي أَنَّهُمْ الْأُمَرَاءُ وَالْعُلَمَاءُ جَمِيعًا.
অর্থ: (তোমরা তোমাদের মধ্যে উলিল্ আমর উনাদেরকে অনুসরণ করো) অত্র পবিত্র আয়াত শরীফ উনার দু’খানা ব্যাখ্যা রয়েছে। এক: হযরত মাইমূন ইবনে মিহরান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, উলিল্ আমর হলেন ন্যায়পরায়ণ সেনাপতিগণ। এ ব্যাপারে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা রয়েছে। ইহা হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি পছন্দ করেছেন। হযরত ইবনু আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত যে, অত্র পবিত্র আয়াত শরীফ খানা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ব্যাপারে নাযিল হয়েছিলো, যখন উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোন এক জিহাদে প্রেরণ করেছিলেন।
দ্বিতীয়: হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, উনারা হলেন- হযরত উলামা-আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম। ইহা অধিকাংশ তাবিয়ীন রহমতুল্লাহি আলাইহিম উনাদের মত। ইহা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি পছন্দ করেছেন। হযরত মুরত্বারিফ ও মাসলামাহ রহমতুল্লাহি আলাইহিমা উনারা বলেন, আমরা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার কাছ থেকে শুনেছি যে, তিনি বলেছেন, উলিল্ আমর হচ্ছেন হযরত উলামা-আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা।
আমার নিকট এটাই বিশুদ্ধ মত যে, উলিল্ আমর হচ্ছেন- উমারা তথা সত্যনিষ্ঠ খলীফা ও হযরত উলামা-আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা। (আহকামুল কুরআন লি ইবনিল্ আরাবী লেখক: কাজী হযরত মুহম্মদ বিন আব্দুল্লাহ আবূ বকর বিন আরাবী মুয়াফিরী ইশবীলী মালিকী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৫৪৩ হিজরী, পবিত্র সূরা নিসা শরীফ-৫৯)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮০)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৯)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৯)
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রায় ৭০০ বছর আগের ঐতিহাসিক ফতওয়া:
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রায় ৭০০ বছর আগের ঐতিহাসিক ফতওয়া:
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৭)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৮)
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭৬)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৭)
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৬)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












